728x90 AdSpace

Blogger দ্বারা পরিচালিত.

Slider

MKRdezign

My Place

Videos

Video Of Day

Breaking News

Populars

Pages

Performance

Popular Posts

শনিবার, ৯ মে, ২০১৫

05 - পিপস এবং পিপেটিস


Pips.jpeg

পিপস এবং পিপেটিসঃ

ফরেক্স মার্কেটে কোন কারেন্সি পেয়ারের দশমিকের পরে ৪থ সংখ্যার প্রতি এক একক পরিবর্তন বা মুভমেন্টকে PIP বা পিপ বলেPIPS অথবা পিপস হচ্ছে PIP এর বহুবচন, যেমনঃ Market has changed 120 pips today. অর্থাৎ, মার্কেট আজকে ১২০ পিপস পরিবর্তিত হয়েছেঅনেকে পিপস কে পয়েন্ট ও বলেতবে আন্তর্জাতিকভাবে pips ই বহুল প্রচলিত

পিপস কি , তা বুঝতেই অধিকাংশ মানুষ প্রচুর সময় ব্যয় করে ফেলেদেখা যাক, আমরা কিছু উদহারনের সাহায্যে সহজ করে শিখতে পারি কিনা

উদহারন ১:
 
আপনি আপনার টার্মিনাল (আপনার ব্রোকার প্রদত্ত ট্রেড করার সফটওয়ার) টি ওপেন করলেনদেখলেন, EUR/USD ছিল ১.৪৩৪০ এবং বর্তমানে তা ১.৪৩৪৫
 
কয় পিপস পরিবর্তন হল?
 
বের করার নিয়মঃ বেশি-কম = ১.৪৩৪৫ - ১.৪৩৪০ = ০.০০০৫
আমি আগেই বলেছি পিপস গণনা শুরু হয়, দশমিকের পর চার নাম্বার সংখ্যা থেকেভুলে যান দশমিক, আসুন সহজ করে হিসাব করিঃ
 
৪৩৪৫-৪৩৮০ = ৫
 
অর্থাৎ, মার্কেট ৫ পিপস পরিবর্তিত হয়েছে


উদহারন ২:

GBB/USD ১.৫৬৩০ থেকে ১.৫৬৩৯ তে গেলমার্কেট কত পিপস মুভ করল?

৫৬৩৯-৫৬৩০ = ৯ পিপস

আরও কিছুঃ

মার্কেট মুভমেন্ট (EUR/USD)

আগে ছিল ১.৩৪৫০ , বর্তমানে ১.৩৪৩২ = ৩৪৫০ - ৩৪৩২ = ১৮ পিপস মার্কেট মুভমেন্ট

আগে ছিল ১.৩৪৫০ , বর্তমানে ১.৩৫৫০ = ৩৫৫০ - ৩৪৫০ = ১০০ পিপস মার্কেট মুভমেন্ট

আগে ছিল ১.৩৭৫০ , বর্তমানে ১.৩৪৩২ = ৩৭৫০ - ৩৪৩২ = ৩১৮ পিপস মার্কেট মুভমেন্ট

আগে ছিল ১.৪৪৫০ , বর্তমানে ১.৩৪৫০ = ৪৪৫০ - ৩৪৫০ = ১০০০ পিপস মার্কেট মুভমেন্ট

আশা করি বুঝতে পেরেছেননিজেকে টেস্ট করে নিনঃ


ধাঁধা ২:
EUR/USD আগে ছিল ১.৩৫৭০ , বর্তমানে ১.৩৫৫০

মার্কেট কত পিপস মুভ করল?
যদি পারেন তাহলে বুঝবেন আপনি ঠিক পথেই এগোচ্ছেন

পিপস সম্পর্কে স্বছ ধারণা থাকা প্রয়োজন, কেননা ফরেক্স মার্কেটের মুভমেন্ট পিপস এর সাহায্যে গণনা করা হয়প্রায়শই শুনবেন ইউরো/উ.এস.ডি আজকে ২০০ পিপস বেড়েছেমার্কেট খুব মুভ করছে, ৫ মিনিটেই ১০০ পিপস বেড়েছে ইত্যাদি


Pipettes (পিপেটিস):

কিছু কিছু ব্রোকারে প্রাইস দশমিকের পরে ৫ ডিজিট থাকে। যেমনঃ ১.৪২৫৬১. এই পঞ্চম ডিজিট তাই হল পিপেটি। সুতরাং প্রাইস যদি ১.৪২৫৬১ থেকে ১.৪২৬৬৭ এ যায়, তবে বুঝতে হবে ১০ পিপস ৬ পিপেটিস বেড়েছে অথবা ১০৬ পিপেটিস পরিবর্তন হয়েছে।
  • Blogger Comments
  • Facebook Comments

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Item Reviewed: 05 - পিপস এবং পিপেটিস Rating: 5 Reviewed By: Airdrop Factory
Scroll to Top